পবিপ্রবি ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

মাজহারুল ইসলাম রাসেল, পটুয়াখালী প্রতিনিধি :

“শুভ জন্মদিন ” ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পা বাড়ালো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

২০০০ সালের ৮ জুলাই তৎকালীন ও বতর্মান মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা কৃষি কলেজটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে উদ্বোধন করেন।

২০০১ সালের ১২ জুলাই জাতীয় সংসদে পটুয়াখালী কৃষি কলেজ বিলুপ্ত করে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয় এবং ২০০২ সালের ২৬ ফেব্রুয়ারি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বাস্তব রূপ লাভ করে।

প্রতিবছর বিশ্ববিদ্যালয় কতৃক শিক্ষার্থীদের অংশগ্রহনে নানাবিধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়তো এবছর দেশে সার্বিক পরিস্থিতিতে নেই কোন আায়জন।

সুদীর্ঘ পথ পরিক্রমায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার দিক থেকে অনেক শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রেখেছেন।

You might like