সুমন চোরের কাছে জিম্মি রাজাপুরবাসী!

মনির সাকী, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর এখন সুমন চোরের স্বর্গ রাজ্য হয়ে উঠেছে। থেমে নেই তার ইয়াবা কারবার ও চুরির রমরমা ব্যবসা। সুমন চোরের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজাপুর উপজেলার সব ধরনের মানুষ।

কোভিট-১৯ এর এই মহামারিতে যখন প্রায় সব মানুষের প্রান ওষ্ঠাগত তখনো থেমে নেই অমানবিক এই সুমন চোর। আজ পুটিয়াখালী মীরেরহাটের কাছাকাছি মোঃ খলিলুর রহমানের ঘর থেকে ফজরের সময় হাতিয়ে নিয়েছে এ্যান্ড্রোয়েড মোবাইলসহ পাঁচটি মোবাইল ওবেশ কিছু সিম এবং সোকেস এর ড্রোয়ারে রাখা প্রায় ২৫,০০০/- টাকা। তার সাথে আলাপ করে জানা যায় ফজরের নামাজের জন্য প্রয়োজনীয় কাজ সারতে বাইরে বের হলে আগে থেকেই ওৎ পেতে থাকা সুমন চোর ঘরের দরজা দিয়ে উঠে মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পাওয়া ধরা যায়নি।


শুধু এ ঘটনাই নয় এর আগে একই বাড়ীর মাওঃ আঃ হক এর ঘর থেকে ফ্রিজ, আই.পি.এস ও অন্যান্য মালামালসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। তাকে চুরির ব্যাপারে জিজ্ঞেস করলে খুন যখমের হুমকি দেয়।

তার হুমকিতে শঙ্কিত হয়ে মুখ খুলছেনা এলাকার মানুষজন। সুমন চোরের কাছ থেকে রেহাই পাচ্ছেনা সামান্য কলা, সুপারি, চালচুরি থেকে শুরু করে বড় বড় বাড়ীঘর লুটও। সুমন চোরের উপোদ্রপে রাজাপুরের সকল মানুষই এখন অসহায় হয়ে পড়েছে। তার নামে রয়েছে ইয়াবা, চুরি ও বিভিন্ন প্রকার অপরাধমূলক মামলা কিন্তু মামলা দিয়েও কোন কাজ হচ্ছেনা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করলেও অদৃশ্য ক্ষমতায় সে আবার ছাড়া পেয়ে চুরিসহ সকল অপকর্ম করে বেড়ায়।

সুমন চোরা স্থানীয় আংগারিয়া নিবাসী মোঃ মতলেব তালুকদারের বড় ছেলে। স্থানীয় অনেক মানুষ আক্ষেপ করে সুমন চোরার হাত থেকে রেহাই পেতে প্রশাসনের কড়া দৃষ্টি চায়।

You might like