ঢাকার নবাবগঞ্জে আজ নতুন করে ৬ জনের দেহে করোনা পজিটিভ

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

ঢাকার নবাবগঞ্জে আজ নতুন করে ৬ জনের দেহে পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে নবাবগঞ্জে পজিটিভের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৪ জনে।

বিষয় টি নিশ্চিত করেন আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ।

ডা. অনুপ সরকার প্রিয় সময় কে জানিয়েছেন , গত ৭ জুলাই রোজ মঙ্গলবার নবাবগন্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পাঠানো ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষার মাধ্যমে ২১ জন হতে ৬ জনের দেহে করোনা পজিটিভ এসেছে।
এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন ২২১ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ জন।

 

You might like