
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে বোদা উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে শান্তি রানী (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
৯ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের অধর চন্দ্র বর্মণের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রামের এ্যাডঃ বিপুল চন্দ্রের বাড়িতে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরের পাশে পড়ে যায়। শান্তি রানীর ছাগল ওই পুকুরে পাড়ে ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মৃত ছাগলটি উদ্ধার করতে গিয়ে শান্তি রানীও বিদ্যুতায়িত হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বোদা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।









