

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
কভিড ১৯ সংক্রমণ রোধে, দোহারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও জনসচেতনতায় দোহারে প্রতিদিনই উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট চালাচ্ছেন অভিযান।

জনসচেতনতায় দায়িত্ববোধ থেকেই প্রতিনিয়ত এসকল অভিযান করে প্রশংসিতও হচ্ছেন তিনি।তার ই অংশ হিসেবে আজ শনিবার (১১ জুলাই) দোহারের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার আয়োজন মোড়, জয়পাড়া, থানারমোড়সহ বিভিন্ন বাজারে করোনা সংক্রমণ রোধে, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে, জনসচেতনতায়, মাস্ক ব্যবহার নিশ্চিত করনের লক্ষ্যে প্রতিদিনই টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং মাস্ক বিতরণ করেন।
আজ জয়পাড়া বাজারের শপিংমলগুলোতে দোকানদারগণ স্বাস্থবিধি না মেনে মাস্ক ব্যবহার না করায় সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১২ জনকে তিন হাজার ছয়শত টাকা অর্থদন্ড ধার্য ও তাৎক্ষণিক আদায় করে মামলা নিষ্পত্তি করেন।
তিনি এসময় জনসাধারনকে ঘরের বাইরে সার্বক্ষণিক মাস্ক ব্যবহারের অনুরোধ করেন। ভ্রাম্যমাণ অাদালতকে সহযোগিতা করেন দোহার থানার এএসআই মনিরসহ পুলিশ সদস্যগণ।











