

মোঃ নিয়াজ,
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলার ভাংগা উপজেলায় তুজারপুর ইউনিয়নে পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পোছানোর লগ্নে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেন ভাংগা থানা পুলিশ।

মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ার লক্ষে ভাঙ্গা থানাধীন ৫নং তুজারপুর ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ে তুজারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের সাথে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব গাজী রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, ফরিদপুর, জনাব শফিকুর রহমান, অফিসার ইনচার্জ, ভাংগা থানা, ফরিদপুর, এসএম হাবিবুর রহমান উপজেলা চেয়ারম্যান, ভাঙ্গা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।











