রোগের নয়, রোগীর চিকিৎসা করে হোমিওপ্যাথিক : অধ্যক্ষ ডা. কামারুজ্জামান ভূঁইয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

কোন রোগের নয়, রোগীর চিকিৎসা করে হোমিওপ্যাথিক। মানবদেহে সৃষ্ট বিভিন্ন রোগের উপসর্গের উপর নির্ভর করেই এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

শনিবার (১১জুলাই) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়ার জামতলা এলাকায় জামান হোমিওপ্যাথিক ক্লিনিকে আয়োজিত “কোভিড-১৯ প্রতিরোধে হোমিওপ্যাথিকের ভূমিকা শীর্ষক” সভায় “তানজিল হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের” অধ্যক্ষ এবং “বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষক সমিতি”র সভাপতি ডা. কামারুজ্জামান ভূঁইয়া এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা কোভিড-১৯ সাদৃশ্য উপসর্গ থাকা রোগীর দেহেও আশারূপ ফলপ্রসূ হচ্ছে। এ চিকিৎসা সেবায় মানবদেহে সৃষ্ট যে কোন কঠিন রোগের চিকিৎসা করা যায় এবং ভালো ফলাফলও পাওয়া যায়। তাই, বাংলাদেশের প্রেক্ষাপটে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে সরকারী পৃষ্টপোষকতা আরো বাড়ানোর দাবি করেন, এ চিকিৎসক।

You might like