ঠিকানা ভুলে যাওয়া অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে স্বজনের হাতে তুলে দিল পুলিশ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে আবারও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো পুলিশ।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এক মেকারের দোকানের সামনে অসুস্থ অবস্থায় পড়ে থাকে কিরণ মাহি (৭০) নামের এক বৃদ্ধা। নাম পরিচয় কিছুই বলতে পারেনা সে। পুলিশ সেখান থেকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ছয়টায় দেবীগঞ্জ থানাধীন দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এক মেকারের দোকানের সামনে অসুস্থ অবস্থায় পড়ে থাকে।

দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় স্থানীয় জনগণ পুলিশকে সংবাদ দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় অসুস্থ অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার নাম-ঠিকানা কিংবা কোথায় থেকে এসেছেন কিছুই বলতে পারেন না। শারীরিক অবস্থার অবনতি দেখে দেবীগঞ্জ থানার এসআই মোঃ শফিকুল ইসলাম মহিলাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পরে বৃদ্ধা অস্পষ্টভাবে জানান, তার বাড়ি কোন এক স্থানীয় ইউপি সদস্যের বাড়ির পাশে।

সেই সূত্র ধরেই পুলিশ আশপাশের সকল থানার ইউপি সদস্যদের সাথে যোগাযোগ শুরু করেন। তাঁদেরকে উদ্ধারকৃত বৃদ্ধার দৈহিক বর্ণনা জানানো হয়।

এভাবে যোগাযোগের এক পর্যায়ে নীলফামারী জেলার ডোমার থানার জনৈক বীর মানিক এর সহায়তায় ডোমার পৌরসভার মহিলা সংরক্ষিত আসনের কমিশনার ইবনে কুলসুম এর সাথে পুলিশ যোগাযোগ করেন। মিলে উদ্ধারকৃত বৃদ্ধার পরিচয় ও স্বজনের খোঁজ।

জানা যায় বৃদ্ধারর নাম- কিরণ মাহি(৭০), স্বামী- অনন্দা প্রসাদ, গ্রাম- ভাদুর স্কুল হিন্দুপাড়া, থানা- ডোমার, জেলা- নীলফামারী। একদিন আগে নিজ বাড়ি থেকে বেরিয়ে আসেন।মানসিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় আর ফিরতে পারেনি নিজ বাড়িতে।

এরপর স্বজনদের সাথে পুলিশ যোগাযোগ করেন। রাত ০৯.৩০ ঘটিকায় উদ্ধারকৃত কিরণ মাহিকে তার স্বজনের নিকট হস্তান্তর করেন দেবীগঞ্জ থানা পুলিশ।

দেবীগঞ্জ থানার এসআই মোঃ শফিকুল ইসলাম বৃদ্ধাকে তাঁর স্বজনদের হাতে তুলে দিতে পেরে অনেক খুশি। শেষ পর্যন্ত বৃদ্ধা তার নিজ বাড়ীতে ফিরে গেল।

 

You might like