দুর্নীতি : রুদ্র অয়ন

রুদ্র অয়ন :

শাসনের নামে চলে শোষণ
ত্যাগের নামেও ভোগ,
সেবার নামে চলে অপসেবা
নিয়েও বাণিজ্য রোগ।

সততার নামে চলছে ধোকা
শান্তির নামে অশান্তি,
নীতির নামে চলছে দুর্নীতি
এটা কেমনতর নীতি!

ত্রাণের নামে হরিলুট খেলে
নেতা নামেরই ভন্ড,
মানবতার নামে চলে খেলা
মানবতা আজ পন্ড!

ধর্ম নিয়েও ব্যবসা আবার
করে কেউ কেউ বেশ,
রাজনীতি আর দূর্নীতি ভাই
মিশে মিশে হায় শেষ।

You might like