নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবকে স্বাগত জানিয়ে মিলাদ মাহফিলে দাওয়াত দিল নবীগঞ্জ প্রেসক্লাব

 

হবিগঞ্জ প্রতিনিধি:

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাবেদ মিয়া,সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্নাসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটিকে স্বাগত জানিয়ে মিলাদ মাহফিলে দাওয়াত দিল নবীগঞ্জ প্রেসক্লাব।

গত মঙ্গলবার রাতে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ নাবেদ মিয়ার কাছে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সকলকে মিলাদ মাহফিলের দাওয়াত পৌছান নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার।

পরে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবকে স্বাগত জানান নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া।

You might like