

মনির সাকী, ঝালকাঠি প্রতিনিধি :
বিশে^র প্রায় ৭৮ কোটি মানুষ পানি সুবিধা থেকে বঞ্চিত এবং প্রায় ৩৪ লাখ মানুষ পানি বাহিত রোগের কারনে মারা যায়। ১৯৭৪ সালের ১৪নং আইন ও ১৯৯৫ সালের পরিবেশ রক্ষা আইনের ০১নং ধারায় জলাধার অর্থাৎ নদী-নালা, খাল-বিল হাওড় ইত্যাদি রক্ষনাবেক্ষনের কথা কাগজে-কলমে থাকলেও বাস্তবের চিত্র ঠিক তার উল্টোটা।

এমই চিত্র দেখা গেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের উত্তরাংশের মাওঃ আঃ (এজাহার) এর বাড়ীর সম্মুখের এক সময়ের খর¯্রােতা খালের করুন দৃশ্য। মৃতপ্রায় খালটি যেন বলছে “ আমায় বাঁচাও, আমায় বাঁচাও”!

কারণ খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে পাইলিং দিয়ে দখল করার জন্য ক্রমেই ছোট হয়ে আসছে এক সময়ের খর¯্রােতা এই খালটি। এছাড়াও ভেসে আসা বিভিন্ন মড়ক(মরা পশু-পাখি, জীব-যন্তু) এর গন্ধে আশ পাশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
এমতাবস্থায় প্রশাসনের তরফ থেকেও পরিবেশ রক্ষায় খালের পুনরুদ্ধারের নেই কোন পরিকল্পনা ও অগ্রগতি। পরিবেশ রক্ষায় খালটি ব্যবহারকারী ও স্থানীয় জনসাধারন প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছে।










