নবীগঞ্জে শেখ হাসিনার কারাবন্ধী দিবসে উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক আলহাজ্ব গোলাম রসুল রাহেল চৌধুরী পক্ষ থেকে বিশ্ব মানবতার নেত্রী গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কারাবন্ধী দিবসে উপলক্ষে(বৃহস্পতিবার ১৬ জুলাই) নবীগঞ্জ মদিনা জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি জানান, ১/১১-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলা দেখিয়ে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার করা হয়েছিল আমাদের সভানেত্রী শেখ হাসিনাকে।

সে সময় তাকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দি করে রাখা হয়। পরবর্তীকালে সেসব হয়রানিমূলক ও মিথ্যা মামলা থেকে মুক্তি পান শেখ হাসিনা।

শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতারের মধ্য দিয়ে গণতন্ত্রকে অবরুদ্ধ করার চেষ্টা করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।

কারাগারে বন্দি থাকার সময় একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে।

আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত অপ্রতিরোধ্য আন্দোলন, আপোষহীন মনোভাব এবং অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় পিতার মত আপসহীন মনোভাব নিয়েই জাতীয় রাজনীতি শুরু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময় শেখ হাসিনাকে সহ্য করতে হয়েছে জেল-জুলুম ও নির্যাতন। অন্তত ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী,যুবলীগ নেতা সুমন আহমেদ,জুবেল আহমদ, নিজাম মিয়া সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।

এই সময় সবাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করেন মোনাজাতে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

You might like