বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মনপুরা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাকিবুল হাসান
মনপুরা (ভোলা) প্রতিনিধি :

ভোলার মনপুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বনবিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে বৃক্ষ রোপন করে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ও আ’লীগের সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া, বনবিভাগের রেজ্ঞার সুমন চন্দ্র দাস সহ বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা বনবিভাগের রঞ্ছোর সুমন চন্দ্র দাস জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে উপজেলায় ২২ হাজার ৩৬০ টি গাছের চারা রোপণ করা হবে।

You might like