

শেরপুর প্রতিনিধি :
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এক কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় শ্রীবরদী উপজেলায় বৃক্ষরোপন করা হয় ।

আজ ১৬ জুলাই(বৃহস্পতিবার) বেলা ১১ টার সময় উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে ভারচুয়াল(জুম অ্যাপের) এর মাধ্যমে অংশগ্রহণ করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক চাঁন মহোদয়।
তিনি ভারচুয়াল মিডিয়ার মাধ্যমে শ্রীবরদী উপজেলা প্রশাসন কে বিভিন্ন দিক নির্দেশনা দেন।উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার মহোদয় ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান এবং শ্রীবরদী উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব,এ.ডি.এম শহিদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন নেতা কর্মী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশের নেয় শ্রীবরদী উপজেলাতেও বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছি আমরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বৃক্ষরোপন কর্মসূচি সম্পর্কে অবহিত করেছি। তিনি আরও বলেন করোনাকালীন সময়ে সকল কে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং করোনা যুদ্ধে জয়ী হতে হবে।











