

দিপু আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি :
বিশ্ব মানবতার নেত্রী গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কারাবন্ধী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে (শুক্রবার ১৭ জুলাই)বাদ জুম্মা নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমির পুর হযরত শাহজালাল ইয়ামনী (রাঃ)জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ ফয়ছল তালুকদার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা গর্বিত। তার নেতৃত্বে দেশ উন্নয়নের উচ্চ সোপানে পৌঁছে যাচ্ছে।
তার জন্য ছাত্রলীগ সবসময় নিবেদিত ছিলো, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আমরা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করি।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের মুসুল্লিয়ান ও ছাত্রলীগের সভাপতি শাহ্ ফয়ছল তালুকদার ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা শামিম উসমান, শাহ্ রাহেল তালুকদার সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এইসময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য সবাই দোয়া করেন। মোনাজাতে শেখ হাসিনার জন্য সবাই দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।











