অগ্রযাত্রা মানব কল্যাণ সংস্থার ২য় বর্ষ কমিটি গঠন

দিপু আহমেদ :

নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাজিরগাঁও পশ্চিম পাড়ার অগ্রযাত্রা মানব কল্যাণ সংস্থার ২য় বর্ষের কমিটি গঠন করা হয়।

১৭ জুলাই রোজ শুক্রবার রাত ৯ টায় কাজীর বাজারের অগ্রযাত্রা মানব কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যলয় পাবেল ডেকোরেটার্স এ এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অগ্রযাত্রা মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম ও মোঃ রিপন মিয়া।

উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুর রশিদ কে সভাপতি ও মোঃ রবিউল হোসেন রবিকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যর কমিটি গঠন করা হয়।

এই সংস্থার অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ – সভাপতি মোঃ জাবেদ মিয়া, যুগ্ম – সাধারণ সম্পাদক এইচ আর হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ আলিফ উদ্দিন, সহ – সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক আর এইচ পাবেল, সহ – অর্থ সম্পাদক মোঃ তাহসিন আহমেদ, প্রচার সম্পাদক মোঃ সামাউন, সহ – প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ প্রচার সম্পাদক মোঃ রুমন মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ জুনেদ মিয়া, সহ – ক্রীড়া সম্পাদক মোঃ মোজাম্মিল, তথ্য সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, সহ – তথ্য সম্পাদক এস কে খোকন, মোঃ আবু ছালেহ, মোঃ রাসেল মিয়া, মোঃ মাছুম মিয়া।

তারা সবাই শপথ করেন যে সমাজ কল্যাণমূলক কাজে নিয়জিত থাকবে বলে সংগঠন গঠন করা হয়।

You might like