পঞ্চগড়ে নতুন করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে নতুন করে আরও ১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জন। এ পর্যন্ত জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৪৪ জন।

১৮ জুলাই (শনিবার) রাতে পঞ্চগড়ে নতুন করে আরও ১৬ জনের করোনা ভাইরাস আক্রান্তের বিষয়টি পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ১৬ জনের মধ্যে ২ জনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার পুরাতন পঞ্চগড় ও শহরের জালাশিপাড়া এলাকায়, ১০ জন বোদা উপজেলার, ১ জন তেঁতুলিয়া উপজেলার ও ৩ জন দেবীগঞ্জ উপজেলার। সন্ধ্যায় নতুন করে ১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ১৬ জনের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করেছে পঞ্চগড় সদর, বোদা, তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলা প্রশাসন।

পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ১৬ জনের শরীর থেকে পৃথক পৃথক ভাবে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ গত ১৬ জুলাই নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠায়।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় ১৬ জনের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। তবে তারা সবাই সুস্থ এবং নিজ নিজ বাড়িতে আছেন।

You might like