
ক্ষুদীরাম দাস :
আমি জ্বলতে জ্বলতে
নিঃশেষ হবো কোনো এক মুহূর্তে
ঠিক মোমবাতির মতো,
আমি চাই তেমন জীবন
ত্যাগে বিলীয়ে দিবো জীবন
বেঁচে রবো মন শত শত।

কাদা মাটি আমায় কাছে ডাকে
কঠিন মনের আমি নই,
তিক্ততায় সিক্ত তবু
নরম হয় আমি সই।
আমি নই বজ্রপাত, কিম্বা কালবৈশাখী ঝড়ের মতো
আমি নির্মল, আমি সরল; তবুও সইবো আর কতো।
কোনো এক প্রান্তে
আমারও স্বপ্ন জাগে,
আমি নুয়ে পড়ি
তোমাদের হিংস্র রাগে।
আমার মনের অস্ত্র,
তবে কি আমিও অস্ত্র নেবো,
আমার স্বপ্ন যে বা ধ্বংসিবে
আমি কি খুনি হবো!
আমিও কি তছনছ করবো
যেমন হঠাৎ আসা ভূমিকম্প,
সত্যি আমি নিষ্ক্রিয় রবো
থামবে যখন তোমাদের দম্ভ।
ক্রোধ সে তো ভয়ঙ্কর
হিতাহিত জ্ঞান হারা,
প্রেম লুকোয়, সবই হারায়
আছে ক্রোধী যাহারা।









