
ক্ষুদীরাম দাস :
কিছু কিছু স্মৃতি
মানুষকে কাঁদায়
আবার কিছু কিছু স্মৃতি
মানুষকে হাসায়।

কিছু কিছু কষ্টের ভাগ
কেউ নিতে চায় না,
আবার কিছু কিছু ক্ষণ আছে
ভাগ দেয়া যায় না।
কিছু কিছু ভালোবাসার ভাগ
না চাইলেও বিলিয়ে দিতে হয়,
কিছু কিছু স্বার্থ আছে
নিজের জন্যেই রয়ে যায়।
কিছু কিছু দায়ভার
নিজেকেই নিতে হয়,
কিছু কিছু ‘সত্যি’ সবাই জানে
আসলে তা সত্যি নয়।
কিছু কিছু সত্যি আছে
চিরকাল লুকিয়ে রয়,
আবার কিছু কিছু মিথ্যে রটে
আসলে তা মিথ্যে নয়।
কিছু কিছু চাওয়ার আছে
কেউ তা পূরণ করে না,
আবার কিছু কিছু দেয়ার ইচ্ছে জাগে
সাধ্যে তো কূলোয় না।
কিছু কিছু সুখ আছে
কেউ তা সাজাতে পারে না,
কিছু কিছু ভুল আছে
হারায় সুখের ঠিকানা।
কিছু কিছু অতীত আছে
মানুষকে সাবধান করে,
আবার কিছু কিছু অতীত আছে
মানুষ তা নকল করে।
কিছু কিছু একাতীত্ব মুহূর্ত আছে
সুখগুলো নষ্ট করে দেয়.
কিছু কিছু প্রাণ আছে
তুষের আগুন বাড়িয়ে দেয়।
কিছু কিছু ভুলের মাশুল
জীবনের নিত্য সঙ্গী।
কিছু কিছু অভিনয় আছে
ভালো সাজার ভঙ্গি।
কিছু কিছু কৌতূহল
সফলতা বয়ে আনে,
আবার কিছু কিছু কৌতূহল
মৃত্যু ডেকে আনে।
কিছু কিছু মন আছে
আকাশের মতো উদার,
আবার কিছু কিছু মন আছে
নিষ্ঠুর-নির্মম-শক্ত পাথর।
কিছু কিছু ইতিহাস
আসলে ইতিহাসই নয়,
আবার কিছু কিছু ঘটনা
ইতিহাস হয়ে রয়।









