

মো. শাওয়াল মাহমুদ সাইফ
হে আমার দেশ!
আমি তোমায় ভালবাসি,
তুমি আমার আপন,
তুমিই আমার সুরেলা বাঁশি।

তুমি আমার জন্মভূমি,
তুমি আমার মন,
তোমার কাছে আসতে পারে
যেন সব মানুষ জন।
তুমি আমার মনের হাসি
তুমি আমার স্বর্ণ।
তোমার কাছে আছে আমার
মনের সব বর্ণ।
তুমি আমার মা তুল্য
তুমিই আমার দেশ
এই হলো আমাদের সবার প্রিয় বাংলাদেশ।
শিক্ষার্থী. খেওড়া আনন্দময়ী মাধ্যমিক বিদ্যালয়।











