আমরা কি অসভ্য! : ক্ষুদীরাম দাস

ক্ষুদীরাম দাস :

আমরা কি সত্যিই অসভ্য!
নাকি সভ্য হওয়ার চেষ্টা করছি মাত্র,
আর কতোকাল চেষ্টা করেই যাবে
বলতে পারে কি কেউ,
দুষ্টদের সভ্যতা নেই
চোরদের ধর্ম নেই, সভ্যতাও নেই
নির্লজ¦দের সভ্যতা ভাব মানায় না
পাপ কর্ম আমাদের নিত্য সঙ্গী
ধর্ম আমাদের ডাকলেও শুনি না,
নীতি আমাদের হৃদয় স্পর্শ করে না,
অসভ্য তাই অন্যের গ্রাস কেড়ে খাই
খাওয়া আমাদের স্বভাবজাত,
অসভ্যতায় বেঁচে থাকাই যেন নিয়ম.
‘আমি মানুষ, অথবা আমরা মানুষ’
দাবি করাটা অযৌক্তিক
আমরা অসভ্য, আমরা পাপী
তাই করোনার আঘাত!
মৃত্যু আমাদের ডাকছে প্রতিক্ষণে!
চৈতালী বেলা শেষের সৌন্দর্য
আমাদের মনকে নির্মল করে না
দূর সমুদ্রের সীমাহীন আকাশ ছোঁয়া
কিম্বা পাখির ডাকে মনকে আন্দোলিত করে না
আকাশের তারা, কিম্বা পূর্ণিমার চাঁদ
অথবা প্রজাপতির কারুকার্যময় দু’টি ডানা
আমাদের আকর্ষণ করে না,
পাপে বিবেক অবশ!
হিং¯্র থাবা প্রতি মুহূর্তে পরস্পরের প্রতি
মিথ্যের লুকোচুরি খেলা
সত্যক মাড়িয়ে চলা,
অসভ্যতার প্রতিধ্বনি ছড়ায়;
যেন অভিশপ্ত জীবন এক একটি
বীভৎস বিবেকগুলো কুঁড়ে কুঁড়ে খায়
সম্মুখে যে থাকে তারে ছিঁড়ে খায়।

You might like