

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে ট্রলির ধাক্কায় মোঃ তরিকুল ইসলাম (৩৬) নামে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
২১ জুলাই (মঙ্গলরবার) বিকাল ৬টায় জেলার বোদা উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এশিয়ান হাইওয়ের জামে মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তরিকুল ইসলাম বোদা পৌর এলাকার সর্দার পাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে। সে পেশায় এক জন ঔষধ ব্যবসায়ী। তার বোদা বাজারে “তিথি ফার্মেসি” নামে একটি ঔষধের ফার্মেসি রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তরিকুল মোটরসাইকেল নিয়ে এশিয়ান হাইওয়ের পার্শে দাড়িয়ে ছিল। এসময় সাকোয়া থেকে ইট নিয়ে আসা একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা মারে এতে তরিকুল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বোদা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান ট্রলির ধাক্কায় ঔষধ ব্যবসায়ীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।









