নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলা, আহত ১ 

দিপু আহমেদ :
নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউ/পির শিবগঞ্জ বাজারে পাশে উমরপুর হাসপাতাল নামক স্থানে বানিয়াচং উপজেলার ৭ নং বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর গ্রামের কামাল মিয়া(৩৫) নামের একজনকে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
কামালের কান্নার শব্দ পেয়ে মানুষ এগিয়ে আসেন। গুরুত্বর আহত অবস্থায় কামালকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়,নবীগঞ্জ উপজেলার সদর ইউ/পির রসুলগঞ্জ বাজার থেকে নিজ মোটরসাইকেল যোগে শিবগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দেন কামাল।শিবগঞ্জ বাজারের কাছে উমরপুর হাসপাতালের সামনে পৌছা মাত্র একদল দুর্বৃত্ত রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত করে। কে বা কারা কি কারণে তার উপর হামলা করেছে কেউ বলতে পারছেন না।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান বলেন, এখন পষন্ত এই ঘঠনার কোন অভিযোগ পাওয়া যায় নাই,অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা করা হবে।

You might like