পঞ্চগড়ে নতুন করে আরও ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত

পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে নতুন করে দুই নারীসহ আরও ৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার ৫ উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২১ জন, মৃত্যু ৪ জনের এবং সুস্থ হয়েছে ২৫০ জন।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টায়, পঞ্চগড়ে নতুন করে দুই নারীসহ আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন, পঞ্চগড় সিভিল সার্জন ডা.মো. ফজলুর রহমান

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৪ জনের মধ্যে ১ জনের বাড়ি পঞ্চগড় উপজেলার পুরাতন পঞ্চগড় ও বাকি ৩ জনের বাড়ি আটোয়ারী উপজেলায়।

রাতে নতুন করে দুই নারীসহ ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার রিপোর্ট আসার পরপরই করোনা ভাইরাসে শনাক্ত হওয়া ৪ জনের বাড়িসহ আশে-পাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে দুই নারীসহ ৪ জনের করোনা ভাইরাসে শনাক্ত হওয়া ৪ জনের শরীর থেকে পৃথক পৃথক ভাবে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ গত ১৮ ও ১৯ জুলাই নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার (২১ জুলাই) রাতে দুই নারীসহ ৪ জনের নমুনার রির্পোট পজিটিভ আসে। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন।

You might like