

মো. জাকারিয়া খান জাহিদ
শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫৭ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২৩ জুলাই ২০২০ খ্রি. (বৃহস্পতিবার) সকালে সদর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা সমাজসেবা অফিসে ওইসব অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় তিনি প্রাান্তিক জনগোষ্ঠীর ৭০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১২ লক্ষ ৬০ হাজার টাকার অনুদান, অনগ্রসর শিক্ষা উপবৃত্তির ২৭ জন শিক্ষার্থীর মাঝে ২ লক্ষ ৬৬ হাজার ৪শত টাকার চেক ও ৩৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৩৩ লক্ষ ৩৬ হাজার টাকার চেকসহ মোট ৪৮ লক্ষ ৬২ হাজার ৪শ টাকার চেক তুলে দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শবনম মুস্তারী, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।











