দোহারের বন্যার্তদের মাঝে লায়ন আব্দুস সালাম চৌধুরীর শুকনো খাবার বিতরণ

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :

ঢাকার দোহারে আজ ২৪ জুলাই রোজ শুক্রবার সকালে উপজেলার কাজীরচর, রামনাথপুর, হাজার বিঘা ও বিলাশপুর গ্রামে বন্যাকবলিত অসহায় বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বিলাশপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী।

তিনি তার নিজ অর্থায়নে সাধারণ বন্যাদুর্গত মানুষের পাশে এসে দাড়িয়েছেন বলে জানান। তিনি ৮০০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরন করেন বলে আমাদের জানান। শুকনো খাবার হিসেবে চিড়া, মুড়ি, বিস্কুট এবং বাচ্চাদের চিপস ছিল। সালাম চৌধুরি বলেন চলমান বন্যা পরিস্থিতিতে আমি জনগণের পাশে আছি এবং থাকবো।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাএলীগ এর সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, সাবেক ছাএনেতা রাজিব শরীফ, মাসুদ পত্তনদার সহ আরো অনেকে।

You might like