দোহার প্রেসক্লাব এবং নারিশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা পেলো বানভাসি মানুষ

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি  :
ঢাকার দোহারে ২৪ জুলাই রোজ শুক্রবার সকালে নারিশা ইউনিয়নের বন্যা কবলিত বানভাসি মানুষের পাশে শুকনো খাবার, ঔষধ, স্যালাইনসহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন দরানি।
জানা যায়, দোহার প্রেসক্লাব-এর এবং নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাংবাদিক ও দোহার প্রেসক্লাবের সদস্য শেখ জোবায়ের আহম্মেদের উদ্দোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, ডাঃ প্রদীপ সরকার, শহিদুল ইসলাম, পলাশ, মোস্তফা কুদ্দুস সফিউদ্দীন, আনোয়ার পারভেজ, মানিক সহ আরো অনেকে।

You might like