

মো. নিয়াজ
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ফরিদপুর প্রশাসন বদ্ধপরিকর। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন বিভিন্ন ধরনে কর্মসূচি গ্রহণ করেছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ফরিদপুর পুলিশ সুপারের দিক- নির্দেশনায় ডিবি পুলিশ আজ ফরিদপুরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের সময় কোতয়ালী থানাধীন পশ্চিম আলীপুর এলাকা হতে মোঃ সজিব মিয়া (২৫), পিতা-মৃত জামাল মিয়া, সাং-দক্ষিণ আলীপুর, শিমুল বিশ্বাস (২৫), পিতা-আলম বিশ্বাস, সাং-গোয়ালচামট মোল্লাবাড়ী সড়ক, রিপন শেখ (২৬), পিতা-শেখ দুলাল, সাং-গোয়ালচামট খোদাবক্স সড়ক, নুরুজ্জামান হাসিব (২৬), পিতা-মশিউজ্জামান, সাং-গোয়ালচামট শ্রী অঙ্গন দক্ষিণ পল্লী, সর্ব থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদেরকে ১৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে ফরিদপুরে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া আজ মধুখালী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে মধুখালী বাজারের পশ্চিম পার্শ্বে নিজ বাড়িতে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার নের্তৃত্বদানকারী ও মাদক সম্রাজ্ঞী অসিমা রানী দাস (৫০), স্বামী-পরিতোষ কুমার দাস, রুপালী সরদার (৩৮),স্বামী-ওমর ফারুক, পুষ্প রানী সিংহ রায় (৪৮), স্বামী-পরান সিংহ রায়, চিনু রানী দত্ত (৪১), স্বামী-স্বপন কুমার দত্ত সহ তাদের সহযোগী মাদক ব্যবসায়ী বরজ দাস (৩৩), পিতা-পরিতোষ দাস, যতন সিংহ রায় (২২), পিতা-পরান সিংহ রায়, স্বপন কুমার দত্ত (৪৭), পিতা-মানিক লাল দত্তদেরকে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।











