ফরিদপুরে ১৬ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

মো. নিয়াজ
ফরিদপুর প্রতিনিধি :

নারী শিক্ষা অগ্রগতির জন্য আজ ফরিদপুর জেলার চরভদ্রাসনের চরশালেপুর আমিন খার হাট উচ্চ বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের এমপি মুজিবর রহমান নিক্সন চৌধুরী ও সভাপতি হিসাবে ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন।

বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তিনি বলেন, চরাজ্ঞলের মেয়েরা অনেক দূর থেকে পায়ে হেটে স্কুলে আসতে হয়। সহজে তারা স্কুলে আসতে পারে সেজন্য আজ ১৬ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হলো। পরবর্তীতে চরের সকল শিক্ষার্থীদেরকে মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে।

সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা বাল্যবিবাহ,ইভটিজিং ও শিশুনির্যাতন রোধ করতে আমাদের সহযোগিতা করবে। কেউ বাল্যবিবাহ, ইভটিজিং ও শিশু নির্যাতনের শিকার হলে আমাদের অবগত করবে। আমরা তাৎক্ষণিকভাবে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব।

তিনি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করায় এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

You might like