

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
ঢাকার দোহারে আজ ২৬ জুলাই রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় জীবিকার জন্য বাজার এই শ্লোগান কে সামনে রেখে গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্দ্যোগে মহামারী কোভিড ১৯ এ অসহায় পরিবারের পাশে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ।
এ সময় গুড নেইবারস্ বাংলাদেশ ঢাকার দোহার প্রকল্প প্রাঙ্গনে পুরুলিয়া ও শিলাকোঠা গ্রামের কোভিড ১৯ এ বিধ্বস্ত ১৪০ টি অসহায় পরিবারের মাঝে GOOD BAZAR GNB খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে তিনটি স্টল বসিয়ে ১ম ষ্টলে থাকা নিত্য প্রয়োজনীয় দ্রবাদী চিনি ১ কেজি, সেমাই ২০০ গ্রামের ৫ প্যাকেট, মিল্ক পাউডার ২০০ গ্রামের ১ প্যাকেট, ময়দা ২কেজি। ২য় এবং ৩য় স্টলে থাকা পণ্যগুলো থেকে একটি ষ্টলের পণ্য বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ২য় ষ্টলে থাকা পণ্যগুলো ছিল চাউল ৬ কেজি, লবণ ১কেজি, পিয়াজ ১কেজি, আলু ১কেজি, সিবিট ১০ পিছ, সয়াবিন তৈল ১ লিটার, সাবান ২ পিছ, জিংক ট্যাবলেট ১০ পিছ, এবং ৩য় ষ্টলে ছিল লুঙ্গি ১ পিছ, শাড়ী ১ পিছ, গেন্জি১ পিছ, মেহেদি ১ পিছ, চুলের ব্যান্ড ৩ পিছ। এ সময় উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা আলাউদ্দিন মিয়া, কুসুমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দীন, প্রকল্প মি. বিপুল রেমা, প্রকল্প সি প্রোগ্রাম কর্মকর্তা মি. রিফাত আল – মাহমুদ সহ প্রমুখ।








