

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলা সভা কক্ষে আজ ২৭ জুলাই রোজ সোমবার প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান দোহারের বন্যা পরিস্থিতি,কোভিট-১৯ ও সাধারণ মানুষের র্দূভোগ নিয়ে ভার্চুয়াল সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার সকাল এগারটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনলাইনের মাধ্যমে জুম মিটিং সংযুক্ত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন সাক্ষাৎ শুরু করেন।
পরবর্তীতে প্রশাসনিক নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.জসিম উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানা প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, প্রতিনিধি ও রাজনীতিবীদদের সাথে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এ সময়ে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন উপস্থিত সবাইকে মাননীয় এমপি মহোদয় সালমান এফ রহমানের নির্দশনা পালন করতে আলোচনা করেন।
এরপর উপস্থিত সবাই জুুম মিটিংয়ের মাধ্যমে কয়েকজন এমপি মহোদয়ের সাথে কথা বলেন বন্যা পরিস্থিতি নিয়ে।
অনুষ্ঠান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)জ্যোতি বিকাশ চন্দ্র,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, ফজলুর রহমান ফাউন্ডেশনের ব্যাবস্থাপক আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা প্রকৌশলী হানিফ রাজু, পৌরসভা প্রকৌশলী মশিউর রহমান, নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, জয়পাড়া পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক এম এ খালেক, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সম্পাদক মাহবুবুর রহমান টিপু, সাংবাদিক সোহেল রানা এবং দোহারের খবর ৩২ প্রতিনিধিসহ আরডিডি ও অনলাইন নিউজ পোর্টাল প্রিয় সময় ডট কম-এর রিপোটার মাকসুমুল মুকিমসহ আরো অনেকে।











