বনার্তদের মাঝে শুকনো খাবার নিয়ে আলমগীর হোসেন

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

ঢাকা জেলার দোহার থানায় গত ৩ আগস্ট সোমবার মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের উদ্যোগে দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বনার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।

এ সময় চিড়া, মুড়ি, গুড়, খাবার স্যালাইন, টোস্ট বিস্কুট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

মাহমুদপুর, ও বিলাশপুর ইউনিয়ন এর প্রায় তিনশত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সার্বিক সহযোগিতা করেছেন দোহার উপজেলা ছাত্রলীগের সকল ইউনিট।

You might like