আজিজুল হাকিমের বিশেষ নাটক ৩২নম্বর থেকে ফিরে

বিনোদন প্রতিবেদক :
জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ৩২ নম্বর থেকে ফিরে। হারুন রশীদের রচনায় এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মাননু।

এ নাটকে অভিনয় করেছেন আজিজুল হাকিম, ইন্তেখাব দিনার, মেহবুবা মাহনুর চাদনী, রওনক রাহিল, হৃদ হাকিম। নাটকটি বিটিভিতে প্রচারিত হবে আজ রাত ৯টায়।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে অভিনেতা আজিজুল হাকিম বলেন, ‌’সুন্দর গল্পের একটি নাটক। শোক দিবসের গল্প অভিনয় করতে গিয়ে ইমোশনালি ভেঙ্গে পড়েছিলাম। এমন গল্পের নাটকে অভিনয় করাটাও খুব ট্রার্নিং পয়েন্ট। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগা দিবে।

এ নাটক ছাড়াও আজিজুল হাকিম অভিনীতি কয়েকটি ধারাবাহিক নাটক টেলিভিশনে প্রচারিত হচ্ছে। করোনা আতংকের অবসান হলে নতুন খন্ড নাটক নির্মাণ করবেন বলে এ অভিনেতা জানিয়েছেন।

You might like