দোহার মহাত্মা গান্ধী আশ্রমের জমি পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান

মাকসুমুল মুকিম
দোহার প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় অবস্থিত মহাত্না গান্ধীজী আশ্রম। সেই আশ্রয়ের চার একর জমি অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই পরিত্যক্ত জমি পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ’র ডিআইজি মোঃ হাবিবুর রহমান ও ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার।

আজ শুক্রবার বিকেলে তারা এই পরিত্যক্ত জমি পরিদর্শন করেন।

সে সময় ডিআইজি মোঃ হাবিবুর রহমান বলেন, আগামী ২৩ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী পরিদর্শন করবেন। আর সে জন্য আমরা এই স্নানের নিরাপত্তা ব্যবস্থা দেখতে আসছি।এবং আমি মনে করি এখানে যে মহাত্মা গান্ধীর স্মৃতি রয়েছে সেটা যথাযথ সংরক্ষণ করা হবে।

মহাত্মা গান্ধীর পরিত্যক্ত জমি পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জর গুহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ফজলুল হক, দোহার থানা ওসি মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার ওসি শেখ সিরাজুল ইসলাম পিপি, নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন দারানী সহ আরো অনেকে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

১৮ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ মুহররম ১৪৪২ হিজরি, শুক্রবার

You might like