ভিপি নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

 

নিউজ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় মামলাটি করেছেন। মামলায় নূরসহ একাধিক জনকে আসামি করা হয়েছে। পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার কে এম রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

সূত্র : সময় টিভি

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২১ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৩ সফর ১৪৪২ হিজরি, সোমবার

You might like