চাঁদপুরে কাউন্সিলর প্রার্থী বাবু পাটোয়ারীর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন বাবু পাটোয়ারী মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনের প্রচারণা শুরু করেন।

এ উপলক্ষে তিনি ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ জুম্মা মধ্যে ইচুলী জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।

দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজর রহমান টুপুর, সদস্য আব্দুল গনি গাজী, আব্দুল মালেক চৌধুরী, পৌর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল হাসান টিটু প্রমুখ।

এ ছাড়াও তিনি ওয়ার্ডের বাইতুর নূর জামে মসজিদ, বিবি ফাতেমা জামে মসজিদ, ময়দার মেইল মসজিদ ও টেম্পো ঘাট জামে মসজিদে দোয়ার আয়োজন করেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ সফর ১৪৪২ হিজরি, শুক্রবার

You might like