
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো :

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামে ৭ বছরের ৩য় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এঘটনায় ধর্ষিতার মায়ের করা মামলায় পুলিশ ধর্ষক সাইফুল ইসলাম সবুজ (১৫) নামের এক কিশোরকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের মাজু মিয়ার বাড়ির কাইয়ুম নামের এক প্রবাসীর শিশু কন্যাকে গত ৩০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১ টায় বাড়ির পাশে পুকুর পাড়ে পেয়ে একই গ্রামের প্রতিবেশী রবিউল ইসলাম রবি’র ছেলে সাইফুল ইসলাম ১০ টাকার লোভ দেখিয়ে তাদের গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে।
পরে শিশুটি বাড়িতে গিয়ে মাকে জানালে সে তাকে নিয়ে যায় বুড়িচং উপজেলা সদরের একটি বেসরকারী চিকিৎসা কেন্দ্রের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে একটি চক্র বিচারের নামে কালক্ষেপণ করতে থাকে। উপায়ন্তর না দেখে শনিবার ধর্ষিতার মা বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করে।
এদিকে বুড়িচং থানার সেকেন্ড অফিসার সুজয় কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শনিবার দুপুরে ধর্ষক সাইফুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বুড়িচং থানার ওসি (তদন্ত) মাসুদ খান ঘটনায় মামলা ও আসামী আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
০৩ অক্টোবর ২০২০ খ্রি. ১৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৫ সফর ১৪৪২ হিজরি, শনিবার









