

১১নং ওয়ার্ডে নৌকা প্রতিকের উঠোন বৈঠক ও গণসংযোগকালে আ.লীগ মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল
সাইদ হোসেন অপু চৌধুরী :
চাঁদপুর পৌরসভা নির্বাচনে অাওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রজমান জুয়েল গতকাল বুধবার পৌরসভার ১১নং ওয়ার্ডে দিনভর গণসংযোগ ও উঠোন বৈঠক করেছেন।

৭ অক্টোবর বুধবার ওয়ার্ডের অানোয়ারা দাখিল মাদ্রাসা, মস্তান বাড়ি, উত্তর গুণরাজদী, তাফু পাটওয়ারীর বাড়ি, মামুন গাজীর বাড়ির সামনে, আনোয়ারা দাখিল মাদ্রাসা, এসডু পাটোয়ারির বাড়ি, হাওলাদার বাড়ি, মিজান বেপারীর বাড়ি ও মধ্যৈ ইচুলি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠকে জিল্লর রজমান জুয়েল বলেন, এ প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। অামি সৌভাগ্যবান অাওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারছি। নৌকা স্বাধীনতা, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক। উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থিকে ভোট দিয়ে জয় যুক্ত করুন। অামি নির্বাচিত হলে পৌরসভার নাগরিক সুুবিধা নিশ্চিত করতে কাজ করবো। নাগরিক সুবিধা থেকে পৌরবাসী বঞ্চিত হচ্ছেন। অামাদের পৌরসভার অনেক রাস্তা ইউনিয়নের অনেক রাস্তা থেকে খারাপ অাবস্থা। অামি সৎ ও সচেতন ভাবে জীবনজাপন করে অাসছি। পৌরসভার কাজে অনিয়ম হলে কোন ছাড় দেওয়া হবে না। অামি দলের মনোনিত প্রার্থী, কিন্তু নির্বাচিত হলে দলের নয় পৌরবাসীর মেয়র হবো।
তিনি অারো বলেন, আপনারা আমাকে ১০ অক্টোবর নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। তবেই আমি আপনাদের উন্নয়ন ও আমার এলাকার উন্নয়নে কাজ করতে পারবো। আমি যে ওয়াদা রাখতে পারবো সেই ওয়াদাই করছি। আমার পিতার বয়স ৯৫ বছর। তিনি শিক্ষকতা করেছেন। ৬৯ সালে তিনি চাকুরী ছেড়ে দেন। তারপর তিনি পুরাণবাজারেই ব্যবসা শুরু করেন। ১শ’ ২৪ বছরর পুরনো পৌরসভা এটি। চাঁদপুর পর্যটনের বিপুল সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদপুর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সংসদে প্রস্তাবনা দিয়ছেন। আমি নির্বাচিত হতে পারলে এই চাঁদপুরকে নান্দনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, সদস্য আইয়ুব আলী বেপারী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা অবু তাহের পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম অাহবায়ক মাহফুজুর রহমান টুটুল, যুবলীগ নেতা নাজমুল পাটওয়ারী, ১১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, মহিলা কাউন্সিলর অায়েশা রহমান, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া, পৌর যুবলীগের সদস্য কামরুল হাসান টিটু প্রমুখ।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
০৭ অক্টোবর ২০২০ খ্রি. ২২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৯ সফর ১৪৪২ হিজরি, বুধবার











