

মাকসুমুল মুকিম. দোহার প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ঢাকা জেলার দোহার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ৮ অক্টোবর ২০২০ বৃহষ্পতিবার এ কর্মসূচি পালন করা হয়। “মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মূল এবং ঢাকা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল । এসময় তার সাথে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ এবং সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকার দোহার উপজেলা ভূমি অফিস এবং দোহার সদর ইউনিয়ন ও কুসুমহাটি ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে আম, জলপাই, আমলকি, বাতাবী লেবু, সফেদা, আমড়াসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
০৮ অক্টোবর ২০২০ খ্রি. ২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২০ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার











