স্বরূপকাঠীতে ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে জরিমানা

 

মোঃ মাসুদুল আলম অপু
স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠীতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ওই সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.মোশারেফ হোসেন ওই আদালত পরিচালনা করেন।


বুধবার দিবাগত রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর নেতৃত্বে উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ওই ৬ জেলেকে গ্রেফতার করা হয়। এসময় জেলেদের কাছ থেকে ২২টি ইলিশ, ৮ হাজার মিটার কারেন্ট জাল এবং ব্যবহৃত তিনটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেন।

পরে বুধবার সকালে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হল ব্যাসকাঠির রতন দাস ও অপুর্ব হালদার এবং কামারকাঠি গ্রামের রুহুল আমিন,নাসির শেখ, মো, শিপন,সিদ্দিক মিয়াকে আটক করেন।

 

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৪ অক্টোবর ২০২০ খ্রি. ২৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৬ সফর ১৪৪২ হিজরি, বুধবার

You might like