দোহারের ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলার ভূমি অফিস পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। ১৫ই অক্টোবর বৃহস্পতিবার দোহার উপজেলায় আসেন এবং বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে দোহারের ভূমি অফিস পরিদর্শন করেন।

সকালে তিনি মেঘুলা বাজারে অবস্থিত সদর ভূমি অফিস পরিদর্শনে যান। দুপুরে দোহার উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন, বিকালে তিনি একে একে দোহার সদর ইউনিয়ন ভূমি অফিস এবং রাইপাড়া ইউনিয়ন কার্যালয় পরিদর্শন করেন। এছাড়া এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে সেবা নিতে আসা জনগণের প্রতি দায়িত্ব পালনের আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকল্প উপ -পরিচালক ছানিয়া আক্তার, দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, এবং ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৫ অক্টোবর ২০২০ খ্রি. ৩০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৭ সফর ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like