পৌরসভায় স্বচ্ছতা আনতে চেষ্টা করবো : চাঁদপুরের নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল

ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দের মূল্যায়ন সভা

সাইদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র করেসপন্ডেন্ট :
চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেছেন ‌নির্বাচ‌নের মা‌ঠে যারা নিরলস কাজ ক‌রে নির্বাচ‌নে দল যুবলী‌গকে মূল্যায়ন ক‌রে‌ছে। নৌকা প্রতী‌কের বিজয়‌য়ের পাশাপা‌শি যুবলী‌গের ৭ জন নেতা কাউ‌ন্সিলর প‌দে বিজয়ী হ‌য়ে এ‌সে‌ছেন। আপনারা যে বিশ্বাস ও অস্থা নি‌য়ে কাজ ক‌রে‌ছেন তা অবশ্যই আমরা মূল্যায়‌নের চেষ্টা কর‌বো।

এ বিশাল বিজয়ে দ‌লের সকল অংঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের অবদান র‌য়ে‌ছে।‌ তাই সকল‌ নেতাকর্মী‌দের নি‌য়ে বিজয়ের আনন্দ উদযাপন কর‌বো।

অাগামী স্খানীয় সরকা‌রের সকল নির্বাচ‌নে যেন যুবলীগ‌কে প্রাধান্য দেওয়া হয় সে‌দি‌কে নিশ্চয় দল দেখ‌বে। এক‌টি ঐ‌তিহা‌সিক নির্বাচন ও ন্বচ্ছ নির্বাচ‌নে ৫২ টি কে‌ন্দ্রের সকল বে‌ন্দ্রে নৌকা বিজয়ী হ‌য়ে‌ছে। অন্য‌দি‌কে প্র‌তিদ্বন্দী সকল প্রা‌র্থির জামানত বা‌জেয়াপ্ত হয়ে‌ছে।

‌তি‌নি আরো ব‌লেন, বর্তমান পৌরসভা‌ দেনাগ্রস্থ পৌরসভা। প্রায় ৭০ থে‌কে ৮০ কো‌টি টাকার তেনা র‌য়ে‌ছে। অামরা আশাক‌রি এ প‌রিষ‌দের মাধ্য‌মে তা উ‌ত্তোরণ কর‌তে সক্ষম হ‌বো। এক‌টির অশুভ শ‌ক্তির বিরু‌দ্ধে নির্বাচন ক‌রে জয়ী হ‌য়ে‌ছি। তাই এ অশুভ চ‌ক্রের মাজা ভে‌ঙ্গে দি‌তে হ‌বে। পৌরসভায় স্বচ্ছতা অ‌নে‌তে চেষ্টা কর‌বো। পৌরসভায় স্বচ্ছতা অ‌নে‌তে চেষ্টা কর‌বো। আগামী ২৪ অ‌ক্টোবর শপথ গ্রহন অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌বে। অনুষ্ঠান‌টি উপ‌জেলা প‌রিষদ মিলনায়‌তনে হ‌বে। স্বাস্থ্য‌বি‌ধি মে‌নে অনুষ্ঠান‌টি হ‌বে তাই সী‌মিত আসন থাক‌বে।

তিনি গতকাল সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসায় সদর উপজেলা যুবলীগের ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ১৫ টি ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা যুবলীগের সম্মানিত সদস্য মাইনুর হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজর রহমান টুটুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নব নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, সদস্য জাহাঙ্গীর বেপারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক ও নব নির্বাচিত কাউন্সিলর আব্দুল মালেক শেখ, নবনির্বাচিত কাউন্সিলর মাহফুজুর রহমান দোলন, ইউনুছ শোয়েব, শফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, অ্যাড. কবির হোসেন চৌধুরী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মকবুল হোসেন মিয়াজী, যুব মহিলা লীগের সভাপতি ও কাউন্সিলর ফরিদা ইলিয়াস, পৌর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল হাসান টিটু, সদর উপজেলা যুবলীগের সদস্য সেলিম মাল, যুবলীগ নেতা সেলিম মোল্লা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আব্দুল গনি গাজী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজীসহ বিভিন্নস্তরের নেতাকরমী।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

২৩ অক্টোবর ২০২০ খ্রি. ০৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, শুক্রবার

You might like