

কবির হোসেন মিজি :
চাঁদপুর শহরের এসবি খাল থেকে মোঃ ইউসুফ বেপারী ওরফে খোকা (২৫) নামে এক ছিন্নমুল যুবকের লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ৮ নভেম্বর রোববার ভোর বেলায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ এসবি খালের উপর ব্রীজের নিচে থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দক্ষিণ টামটা গ্রামের বেপারী বাড়ির মোহাম্মদ তাজুল ইসলাম বেপারীর ছেলে।

জানা যায়, নিহত ইউসুফ বেপারী খোকন চাঁদপুর পৌরসভার ৬ নং ওয়াডস্থ ৫ নং ঘাটে বসবাস করতেন। সে টোকাই এর কাজ করতেন এবং সে আইকা গামের ডান্ডি নেশায় আসক্ত ছিলো। শনিবার দিবাগত রাতে সে ঘরে না ফেরায় তার স্ত্রী শাহিনুর বেগম রোববার ভোরে তাকে শহরে খুঁজতে বের হন। পরে তিনি দেখেন শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ এসবি খালের ব্রীজের নিচে খালের যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। পরে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই সাধন চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
চাঁদপুর মডেল থানার এস আই সাধন চন্দ্র নাথ জানান, আমরা যতটুকু জেনেছি সে একজন টোকাই এবং ছিন্নমূল মানুষ। সে আইকা ঘামের নেশা করতেন। শনিবার দিন রাতে সে ঘরে না ফেরার কারণে তার স্ত্রী শাহিনুর বেগম তাকে খুঁজতে শহরে বের হন। পরে ভোর বেলা এসবি খালের ওপর তার মৃতদেহ পরে থাকতে দেখেন। আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য মর্গে পাঠিয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পোস্টমর্টেম শেষে আঞ্জুমানে খাদেমুল ইনসান এর মাধ্যমে লাশ দাফন করা হবে বলে জানা গেছে ।








