

কবির হোসেন মিজি :
চাঁদপুর শহরের চায়াবাণী মোড় এলাকায় সহ শহরের বিভিন্ন স্থানে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

১১ নভেম্বর বুধবার সকালে চাঁদপুর শহরের ছায়াবানী মোড় এলাকা থেকে সিএসডি গোডাউনের দিকে যে রেললাইনটি গিয়েছে তার পাশে থাকা এবং প্রধান রেললাইনের পাশে থাকা বিভিন্ন দোকানপাট ও বাড়িঘর উচ্ছেদ করা হয়।
জানা যায়, চাঁদপুরে রেলওয়ের বড় একটি উচ্ছেদ অভিযানের লক্ষ্যে তা পরিদর্শনের আগামীকাল ১২ নভেম্বর বৃহস্পতিবার দিন চট্টগ্রাম থেকে রেলওয়ে উচ্চ পদস্থ কর্মকর্তাগণ চাঁদপুর আসবেন।
তারই প্রেক্ষিতে বুধবার দিন সকালে ছায়াবাণী এলাকা সহ চাঁদপুর রেলওয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।











