‘মাস্ক পকেটে নয়, মুখে পরুন’

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহারে মোবাইল কোট পরিচালনা করা হয়েছে।

আজ ২০ ডিসেম্বর শনিবার করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে দোহারের জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্স এলাকায় মোবাইল কোট পরিচালনা করেন সহকারি কমিশানার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এ সময় মাস্ক না পড়ার অপরাধে ৮ টি মামলায় ১০ জন কে ১হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এবং গরীব অসহায় পথচারিদের মাঝে বিনামূল্যে ২০০ পিছ মাস্ক বিতরণ করেন।
এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন দেশে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় কভিড ১৯ এর মাএা বেড়ে যাচ্ছে।

সরকার ঘোষিত সকল কে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে।  আমরা সকল কে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়ানোর লক্ষ্যে মাঝে নেমেছি।  আমাদের অভিযান চলছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৬:১০ পিএম

২০ নভেম্বর ২০২০ খ্রি. ০৫ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি, শনিবার

You might like