স্বরূপকাঠিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শনিবার সকালে স্বরূপকাঠি উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদ হোসে,সমাজ সেবা কর্মকর্তা তপন বিশ্বাস , মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজি সাখাওয়াত হোসেন ও সাংবাদিক মো. নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ১৫ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার ও ১৩ জন অসহায় ব্যাক্তিকে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

You might like