
মাকসুমুল মুকিম, দোহার করেসপন্ডেন্ট :
ঢাকার দোহারের বৌ-বাজার ছনটেক এলাকায় অবৈধ স্থাপনা তৈরির চেষ্টা চলছে।

২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিন গিয়ে দেখা মিললো উপজেলার ছনটেক এলাকার ভিরেন সরকারের ছেলে রতন সরকার সরকারি খাল দখল করে গাইড ওয়াল-এর পাড় ঘেঁষে অবৈধভাবে দোকানঘর তৈরি করার পাঁয়তারা করছে।
এ বিষয়ে স্থানীয় এক ব্যাক্তি গুরু পোদ্দারের ছেলে শিবু পোদ্দার রতনের পক্ষে সাফাই করে সাংবাদিকদের অর্থ দিতে চাইলে, সাংবাদিকগণ তা গ্রহণ না করে বলেন, এটা সরকারি খাস জমি।
এর তিনি সাংবাদিকদের নিউজটি না করার জন্য অনুরোধ করেন।
এ ব্যাপারে রতন সরকার বলেন, আমাকে এই স্থানে দোকান ঘর তৈরি করার জন্য অনুমতি দিয়েছেন রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক।
এই বিষয়ে রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হকের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, তিনি রতন সরকারকে ওই স্থাপনা তৈরির অনুমতি দেননি।
সাংবাদিকগণ বিষয়টি দোহার উপজেলা সহকারী কমিশনার জ্যোতি বিকাশ চন্দ্রকে জানালে তিনি বলেন, বিষয়টি আমি তদারকি করবো ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।










