
মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি
ঢাকার দোহারের উপজেলার থানা স্ট্যান্ড ও কাচারিঘাটা বাজার এলাকায় ২টি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

০৮ফেব্রুয়ারি সোমবার বিকেলে বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এই বেকারিতে অভিযান পরিচালনা করে দেখা মিলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ করা হচ্ছিল এরই ধারাবাহিকতায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের অপরাধে ২ বেকারি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করেন সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, খাদ্যের ভেজার বন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা কোনভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।










