দোহারে ম্যানেজার বাড়িতে ডাকাতি : নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় আব্দুল আজিজ ম্যানেজারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতদল ঘরের আলমারীতে থাকা নগদ ১ লাখ ৭৬ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজ-পত্র লুট করে নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় আব্দুল আজিজ ম্যানেজারের বাড়িতে ৭/ ৮ জনের একটি ডাকাতদল বাড়ির গ্রীল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।

আব্দুল আজিজ ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে ঘরের আলমারীতে থাকা নগদ ১ লাখ ৭৬ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজ-পত্র ডাকাতদল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে দোহার থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছায়। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল প্রিয় সময় ডট কমকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় কোন মামলা করেনি ।

You might like