বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শুক্রবার দুপুর ৩ ঘটিকায় বাংলাদেশ সল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ায় চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগ আনন্দ মিছিল করে।

মিছিলটির নেতৃত্ব দেন উপজেলার ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান।

মিছিলটি চরভদ্রাসন সরকারি কলেজ থেকে শুরু করে উপজেলা চত্বর ঘুরে এসে চরভদ্রাসন সরকারী কলেজ এসে আনন্দ মিছিল সমাপ্ত করে। মিছিলে স্লোগানের মাধ্যমে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

You might like